ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইকরা মডেল মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা মডেল মাদরাসা (শাখা-২)-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধার বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সাথে তারা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।আলোচনা সভা শেষে পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এরপর মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরীক্ষার ভালো ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ইকরা মডেল মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট টাইম : ০৪:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬