ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালের পানিতে ডুবে ৩ বছরের শিশু সাজিনের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০২:২০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৪৪ পঠিত

নলছিটি (ঝালকাঠি): ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে সাজিন নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজিন ওই এলাকার বাসিন্দা শিহাব হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালের দিকে শিশু সাজিন নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে সবার অলক্ষ্যে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ছোট্ট এই শিশুটির আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার। সাজিনের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

খালের পানিতে ডুবে ৩ বছরের শিশু সাজিনের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০২:২০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬