আন্তর্জাতিক ডেক্সঃ
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বাংলাদেশের খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণ কার্যক্রমের অগ্রগতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেছেন ড. জিয়াউদ্দিন হায়দার।
উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় তিনি বলেন, লবণ, ভোজ্যতেল, গমের আটা ও চাল পুষ্টি সমৃদ্ধকরণের মাধ্যমে গত এক দশকে দেশে আয়রন, আয়োডিন, ভিটামিন-এ ও জিংকের ঘাটতি কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে নীতিগত সমন্বয়ের অভাব, মান নিয়ন্ত্রণ ও বাজারভিত্তিক চ্যালেঞ্জ এখনও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন ড. হায়দার।
তিনি আশা প্রকাশ করেন, সরকার, বেসরকারি খাত ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এ কর্মসূচিতে আরও বড় সাফল্য অর্জন করবে।
সর্বশেষ :
জেনেভায় বাংলাদেশের খাদ্য পুষ্টি সমৃদ্ধকরণের অগ্রগতি তুলে ধরলেন ড. জিয়াউদ্দিন হায়দার
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৯:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- ১৮ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















