ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন বুধবার সকালে ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হলরুমে টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব নারকোটিক্স কন্ট্রোল, বরিশাল অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মোঃ তানভীর হোসেন খান।
কর্মশালায় বক্তব্য রাখেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ সানোয়ার হোসেন, টিটিসির ইন্সট্রাক্টর আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।
উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, সহ-অর্থ সম্পাদক আবুল খায়ের মাসুদ কাজি, নির্বাহী সদস্য আজিজুর রহমান বশির প্রমুখ।
বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এটি শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যক্তি ও সমাজকে ধ্বংস করে। মাদকাসক্তির কারণে লিভার, কিডনি, ফুসফুসসহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, হৃদরোগ ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। ইনজেকশনের মাধ্যমে মাদক সেবনে হেপাটাইটিস ও এইচআইভি সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
মানসিকভাবে স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব, হতাশা ও সিজোফ্রেনিয়ার মতো রোগ দেখা দেয়। পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, বিবাহ বিচ্ছেদ এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সমাজে চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়। বক্তারা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ :
ঝালকাঠিতে মাদকমুক্ত সমাজ গঠনে কর্মশালা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৭:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- ২৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















