ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ২৪ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ ২৮ জুন ২০২৬:
আজ সকাল ৮.০০ টায় নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিজভী আহমেদ সবুজ। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম হাবিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমন মল্লিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারাহ্ পারভীন রিংকু, এমটি (ইপিআই) মোঃ ইয়াকুব আলী খান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো শিশুদের অপুষ্টি দূরীকরণ, দৃষ্টিশক্তি রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনকালে উপস্থিত কর্মকর্তারা শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভিটামিন এ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এই ক্যাম্পেইন উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

নলছিটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ০৯:৪৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬