নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে জুলাই যোদ্ধা, সামাজিক স্বেচ্ছাসেবক ও তরুণ প্রতিনিধিদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নলছিটির বিভিন্ন সামাজিক সমস্যা, মানবিক কার্যক্রম এবং তরুণদের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও প্রতীক কুমার কুন্ডু তরুণদের সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ইতিবাচক উদ্যোগে উপজেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ সাব্বির আহমেদ, জুলাই যোদ্ধা ও সাংবাদিক মোঃ বালী তায়ফুর রহমান তূর্য, মোসাঃ সাথী আক্তার, মোঃ ইমরান খান, মোঃ মারজান খান, জুলাইয়ের আহত যোদ্ধা মোঃ আশিক খান, মোঃ রাকিব হাসান, মোসা. লিমা আক্তারসহ স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে অংশগ্রহণকারীরা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ :
নলছিটিতে জুলাই যোদ্ধা-স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়: তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার আহ্বান
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:১৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ৬২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















