ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: প্রাঙ্গণ পরিদর্শনে প্রশাসক প্রতিক কুমার কুন্ডু

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
পরিচ্ছন্ন ও নিরাপদ নলছিটি গড়ার প্রত্যয়ে ঝালকাঠির নলছিটি পৌরসভায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ পরিচালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের দেশব্যাপী নির্দেশনার অংশ হিসেবে নলছিটি পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর এলাকায় সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।অভিযানের অংশ হিসেবে ডেঙ্গুর লার্ভা ধ্বংসে লার্ভিসাইড স্প্রে এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সাথে পৌরসভার বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।কার্যক্রমকে বেগবান করতে নলছিটি পৌরসভার প্রশাসক ও বিজ্ঞ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রতিক কুমার কুন্ডু সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি নিজে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি ডেঙ্গুর প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস করার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে বাড়ির মালিকদের সচেতন করেন। একই সাথে তিনি বিভিন্ন বাসায় বাসায় গিয়ে জনসাধারণের সাথে কথা বলেন এবং এডিস মশা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করেন।উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ জানায়, “একটি পরিচ্ছন্ন প্রাঙ্গণ, একটি স্বচ্ছ জলাধার কিংবা একটি সচেতন পরিবার—প্রতিটি ছোট উদ্যোগই ডেঙ্গুর বিরুদ্ধে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে।” জনসম্পৃক্ততা, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিচ্ছন্ন নলছিটি গড়ে তোলার লক্ষ্যে এই বিশেষ অভিযান ও নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: প্রাঙ্গণ পরিদর্শনে প্রশাসক প্রতিক কুমার কুন্ডু

আপডেট টাইম : ০৩:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬