নলছিটি (ঝালকাঠি), ১৭ আগস্ট: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দপদপিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজীবের বাবা এবং ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবনেতা রকির মমতাময়ী মায়ের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, নলছিটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ ও মাফুজ দেওয়ান, বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন ফকির, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুজন খান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাব্বির আহমেদ, সাবেক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বাপ্পি, যুবনেতা রিয়াজ উদ্দিন, মনির হাং, শিমুল আহমেদ, বাদল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল হাং, মিরাজ তালুকদার, যুবদল নেতা রাজিব হাং, মেহেদী হাং, সোহাগ হাং, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিব গাজী, রোকন হাং, ছাত্রনেতা রাকিব হাওলাদার বাপ্পি, রবিউল প্রমুখ।
সর্বশেষ :
নলছিটিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- ৯৩ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ















