নলছিটি প্রতিনিধি:
জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ খ্রিঃ উপজেলার সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দল নদী থেকে প্রায় ১৪,০০০ মিটার অবৈধ কারেন্ট এবং ইলিশা জাল জব্দ করে। একই সাথে অভিযানে ৫ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দকৃত অবৈধ জালসমূহ বিধিমোতাবেক পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়। এছাড়া উদ্ধারকৃত ৫ কেজি মা ইলিশ স্থানীয় “মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদরাসা ও এতিমখানায়” বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ রক্ষায় সুগন্ধা নদীতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ :
নলছিটিতে ১৪ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস, ৫ কেজি ইলিশ এতিমখানায়
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ৩৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

















