ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিবের নলছিটি সফর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ২৬ পঠিত

নিজস্ব প্রতিনিধি: নলছিটি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন সম্ভাবনা যাচাইয়ে সফর করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব কবির আহমেদ।
শুক্রবার (৫ জুন) তিনি নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরকালে রাস্তা উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নতুন মার্কেট নির্মাণ, পার্ক স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। অতিরিক্ত সচিব কবির আহমেদ বলেন, স্থানীয় জনগণের প্রয়োজন ও এলাকার ভৌগোলিক-অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় প্রকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, এ সফরের মাধ্যমে নলছিটিতে রাস্তা, ড্রেন, মার্কেট ও পার্ক উন্নয়নে নতুন গতি আসবে এবং এলাকাটি একটি আধুনিক ও বাসযোগ্য পৌর এলাকায় রূপান্তরিত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিবের নলছিটি সফর

আপডেট টাইম : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬