ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার দেশে ফিরেছেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৭ পঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা, ২৪ মে ২০২৬:
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি গতকাল শনিবার (২৩ মে ২০২৬) জেনেভা থেকে ঢাকায় ফিরে আসেন।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আয়োজিত ৭৭তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। রোববার সকালে তিনি ঢাকা থেকে জেনেভার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন।
সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশের স্বাস্থ্যখাতে চলমান সংস্কার কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমকে জোরদার করা, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার প্রসার এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা (Universal Health Coverage) নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন।
তাঁর এই সফর বাংলাদেশের স্বাস্থ্য খাতের আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০৫:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬