নলছিটি প্রতিনিধি, ২৩ মে ২০২৬: সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বাংলাদেশের প্রাচীন পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় মেয়াদ)” এর অবহিতকরণ সেমিনার আজ নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী প্রাচীন পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সুবিধাসমূহ বিস্তারিত তুলে ধরা হয়।
প্রকল্পের আওতাধীন ১০টি পেশা:
কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারক, কাঁসা/পিতল পণ্য প্রস্তুতকারক, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোকজ যন্ত্র প্রস্তুতকারী ও লোকজ শিল্পী (বাউল, গান্ধর্ব, কীর্তন ইত্যাদি), নকশী কাঁথা শিল্প, শীতল পাটি, শতরঞ্জি।
প্রকল্পের প্রধান সুবিধা:
১০ দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ (টেকসই উৎপাদন, বহুমুখী ব্যবহার ও বিপণন), প্রশিক্ষণ শেষে প্রত্যেক উপকারভোগীকে এককালীন ১৮,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান,
অনলাইন ডাটাবেজ ও অ্যাপের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ।
উপজেলা সমাজসেবা কার্যালয়, নলছিটি, ঝালকাঠির আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এই প্রকল্পের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি গ্রামীণ পেশাজীবীদের আয়বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঐতিহ্যবাহী পেশাগুলো আধুনিক যুগের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সর্বশেষ :
বাংলাদেশের প্রাচীন পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:৪৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- ৪১ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















