আন্তর্জাতিক ডেক্স: নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থানে দক্ষ বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের সুযোগ বাড়াতে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ম্যানিলায় ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভিবাসী কর্মী মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে।
বৈঠকে ফিলিপাইনের নার্সিং শিক্ষা, লাইসেন্সিং ব্যবস্থা, কমিউনিটি স্বাস্থ্যসেবা এবং দক্ষ অভিবাসী কর্মী প্রস্তুতির সফল মডেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল ফিলিপাইনের অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্যখাতে প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মানের দক্ষ নার্স-মিডওয়াইফ তৈরি বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রাধিকার। ফিলিপাইনের সঙ্গে এ সহযোগিতা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে।”
বৈঠকে উভয় পক্ষ স্বাস্থ্যখাতে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও জি-টু-জি সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার আগ্রহ প্রকাশ করে।
সর্বশেষ :
বাংলাদেশ-ফিলিপাইন স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:৫৪:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- ৬২ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















