প্রতিবেদক, ঝালকাঠি :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনয়কাঠি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় বিনয়কাঠি বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি সদর উপজেলা আমীর ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনিরুজ্জামান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন বিনয়কাঠির কৃতিসন্তান ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক নাসিরুদ্দিন হাওলাদার, বিনয়কাঠি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আবু তালেব সরদার, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাসান, সেক্রেটারি আরাফাত রহমান পলাশসহ দলীয় নেতা-কর্মীরা।
র্যালিটি বিনয়কাঠি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সর্বশেষ :
বিনয়কাঠিতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামায়াতে ইসলামীর মাদকবিরোধী র্যালি
-
রিপোর্টার - আপডেট টাইম : ১০:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- ২০ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















