ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এ্যাডঃ সামসুউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩৭৮ পঠিত

নলছিটি প্রতিনিধি: সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এ্যাডঃ সামসুউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এ্যাডঃ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ্যাডঃ সাইফুদ্দিন হাওলাদার (চুন্নু)। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পর্বে মরহুম আলহাজ্ব এ্যাডঃ সামসুউদ্দিন হাওলাদারের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। তিনি ছিলেন শিক্ষাক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, যিনি সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রধান অতিথি এ্যাডঃ শাহাদাৎ হোসেন মরহুমের কর্মজীবন ও শিক্ষা সেবার কথা স্মরণ করে বলেন, তাঁর আদর্শ অনুসরণ করে এলাকায় শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব এ্যাডঃ সামসুউদ্দিন হাওলাদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬