ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা সহ নলছিটিতে ‘ঘোড়া মাসুদ’ ও রাজু গ্রেফতার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৮:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩২ পঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নলছিটি থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে মোঃ মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান-এর নেতৃত্বে এস আই মোঃ হেমায়েত উদ্দিন, এস আই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর সাকিনের জনৈক আনোয়ার হোসেন হাওলাদারের বসতঘরে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই ঘর থেকে আসামিদের হেফাজত থাকা ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না দেওয়ায় বাস কাউন্টারে হামলা: নলছিটিতে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা সহ নলছিটিতে ‘ঘোড়া মাসুদ’ ও রাজু গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬