ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করলেন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৩০ পঠিত

জেলা প্রতিনিধি (ঝালকাঠি) –

ঝালকাঠি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের পক্ষে আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন।
আজ (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এবং জোটের স্বার্থে শেখ নেয়ামুল করিমকে একক প্রার্থী হিসেবে সমর্থন করা হচ্ছে। এতে করে আসনে ইসলামী শক্তির ঐক্য আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না এবং জামায়াতের মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, এবি পার্টির শেখ জামাল হোসেনসহ অন্যান্য দলের প্রার্থীরা। এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহারের ফলে আসনে জামায়াত প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হলো।
এদিকে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ আসনেও কয়েকজন প্রার্থী প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিমের সমর্থনে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করলেন

আপডেট টাইম : ১০:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬