ক্রাইম রিপোর্টার:
সুগন্দা নদী থেকে আগামীকাল রোববার থেকে অবৈধ বালু উত্তোলন শুরু করার জন্য মিটিং করেছেন ‘ডাক্তার’ নামে পরিচিত যুবদলের এক যুগ্ম আহ্বায়ক। এ সময় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, এর আগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা নেতা এবং বর্তমান উপজেলা নেতারা প্রশাসনকে ‘ম্যানেজ’ করার কথা বলে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি করে নিয়েছেন। এখন সেই টাকার ভাগ নিশ্চিত করতে এবং নতুন করে উত্তোলন শুরু করতে গোপন মিটিংয়ে বসেছেন ডাক্তার নামে খ্যাত যুবদল নেতা। মিটিংয়ে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, “ডাক্তার সাহেব বিএনপির বড় নেতাদের নাম বলে বলেছেন যে, সবকিছু ম্যানেজ করা আছে। প্রশাসন কোনো সমস্যা করবে না। আগামীকাল থেকে পুরোদমে বালু তোলা শুরু হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সুগন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অথচ প্রশাসনের চোখের সামনেই এসব কাজ চলছে বলে অভিযোগ। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ওই নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রথমে বালুমহালের টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন এবং পরে ‘প্রশাসন ম্যানেজ’ করার নামে আরও অর্থ আদায় করেন। এখন নতুন করে উত্তোলন শুরু করতে বিএনপি নেতাদের নাম ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
সর্বশেষ :
অবৈধ বালু উত্তোলন: যুবদল নেতার নামে সুগন্দা নদীতে মিটিং, বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চলছে প্রস্তুতি।
-
রিপোর্টার - আপডেট টাইম : ১১:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- ১৬৯ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ




















