ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে চাঁদাবাজদের তালিকায় ৬১ জন, এর মধ্যে ৬ জন নলছিটি উপজেলায়

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১২:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৪১ পঠিত

ক্রাইম রিপোর্টার-
ঝালকাঠি জেলায় চাঁদাবাজি দমনে তৈরি করা সাম্প্রতিক তালিকায় মোট ৬১ জন চাঁদাবাজ শনাক্ত হয়েছে। সারাদেশে চিহ্নিত ৩,৮৪৯ জন চাঁদাবাজের মধ্যে ঝালকাঠির এই সংখ্যা উল্লেখযোগ্য।
স্থানীয় সূত্র অনুসারে, এই ৬১ জনের মধ্যে ৬ জন নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও চাঁদাবাজদের উপস্থিতি রয়েছে, তবে নলছিটিতে শনাক্ত ৬ জনের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই তালিকা প্রকাশ করে চাঁদাবাজদের নাম-ছবিসহ ব্যানার টানানোর দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, “চাঁদাবাজদের কঠোর শাস্তি দিলে পরবর্তীতে এ ধরনের অপকর্ম কমবে।”
ঝালকাঠি-২ আসনের এমপির তত্ত্বাবধানে চাঁদাবাজি বন্ধে এলাকাজুড়ে অভিযান চলছে বলেও খবর পাওয়া গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
চাঁদাবাজি সাধারণ মানুষের জীবিকা ও ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের তালিকা প্রকাশ ও আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জেলাকে চাঁদাবাজমুক্ত করার প্রত্যাশা করছেন ঝালকাঠিবাসী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর কর্মসূচি শুরু

ঝালকাঠিতে চাঁদাবাজদের তালিকায় ৬১ জন, এর মধ্যে ৬ জন নলছিটি উপজেলায়

আপডেট টাইম : ১২:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬