ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়মের দায়ে শাস্তি পেলেন নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩৯ পঠিত

নলছিটি প্রতিনিধি-
ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিনিয়র সহকারী সচিব রুম্পা সিকদারকে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার দায়ে শাস্তি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তি হিসেবে তাঁর বেতন দুই বছর বাড়বে না।
বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে রুম্পা সিকদার বরিশাল সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রুম্পা সিকদার ২০১৯ সালের ৮ জুলাই থেকে ২০২২ সালের ১ ডিসেম্বর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের তৃতীয় পর্যায়ে ৩০২টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ পান। এর মধ্যে মাটিভাঙ্গা (চর ষাটপাকিয়া) এলাকায় ১২৮টি ঘর নির্মাণের জন্য ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়।
পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো. নজরুল ইসলামের সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১২৮টি ঘরের মধ্যে ৫৫টি ঘরই নির্মাণ করা হয়নি। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনির্মিত ঘরগুলো নির্মাণের প্রতিশ্রুতি দেন।
পরে বরিশালের বিভাগীয় কমিশনারের নির্দেশে ঘরপ্রতি ৩ লাখ ৪ হাজার টাকা হারে ও পরিবহন ব্যয়সহ মোট ১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দেন বিজন কৃষ্ণ খরাতী।
অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রুম্পা সিকদারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়মের দায়ে শাস্তি পেলেন নলছিটির সাবেক ইউএনও রুম্পা সিকদার

আপডেট টাইম : ০৩:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬