ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮০ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের ছেলে হিমেল মল্লিককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের একটি বিশেষ অভিযানে শনিবার রাতে জেলা শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। হিমেল মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মনিরুল ইসলাম নুপুর ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার ছেলের এমন গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এ ব্যাপারে বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে ৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠিতে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার।

আপডেট টাইম : ০৯:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬