নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠীর নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালীপুর গ্রামে সড়ক জনপদের রাস্তা থেকে আমিনুল ইসলাম তালুকদারের বাড়ি হয়ে মিলন জম্মাদারের বাড়ি পর্যন্ত প্রায় ৪৫০ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কাজ কোনো সরকারি প্রাক্কলন ছাড়াই এবং নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রাক্কলনবিহীন ও নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য এই কাজের উদ্বোধন করে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিতে নির্দেশ দিলেও, পৌর কর্তৃপক্ষ সেই নির্দেশ উপেক্ষা করেছে বলে দাবি করা হয়েছে। পৌরসভার প্রশাসককে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
কাজের আর্থিক দিক নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কোডিড-১৯ সংক্রান্ত এই প্রকল্পে ২০ শতাংশ কম এবং ১৫ শতাংশ ভ্যাট ও আয়কর কেটে প্রায় ৪০ শতাংশ অর্থ কমে যায়। এরপর স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে মাত্র ৩ লাখ টাকায় কাজটি কিনে বাস্তবায়নের চেষ্টা চলছে, যার ফলে মাঠপর্যায়ে রাস্তার মাত্র ৪০ শতাংশ কাজও সম্পন্ন না হওয়ার আশঙ্কা রয়েছে। পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।
কাজের মান নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী রাস্তার শুরুতে ১০ ইঞ্চি বালি দিয়ে বেড তৈরির কথা থাকলেও পুরো রাস্তায় এক ফোঁটা বালি ব্যবহার করা হয়নি। বেড ছাড়াই সিসি ঢালাই সম্পন্ন হয়েছে এবং টেস্ট রিপোর্ট ছাড়াই প্রাক্কলনবিহীনভাবে কাজ চলছে। স্থানীয়রা বলছেন, পৌরসভার দূর্নীতিবাজ কর্তৃপক্ষ ঠিক না হলে কাজের মান উন্নত ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর ফলে সরকার ও স্থানীয় সংসদ সদস্যের ভাবমূর্তি জনগণের কাছে ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এই অভিযোগগুলো যাচাই-বাছাই করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ :
নলছিটি পৌরসভায় প্রাক্কলনবিহীন ও নিম্নমানের আরসিসি সড়ক নির্মাণের অভিযোগ
-
রিপোর্টার - আপডেট টাইম : ১২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- ১০৫ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ



















