ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ইউনিয়ন প্রকল্প প্রণয়নে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৯:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৪৩ পঠিত

Signature: C05VQK8vKRQUxgFkhw1wNTy+FxDRA9XmngQW9cfrKyhcoFXHH9YOslYlLO3puFA/Ok5KbKygNg3ZoIClGJyUBWZkrMIDowQ+6YamJTKWdKoPTe40/OZBqthIr9tOMOvrxxe5pPOiE4OFQB4VNUtAsZfi0flERbW/59w2QDDtZ+FGmxFcdbYcLw2a16s19UuETa9VtZyPHnpFHyH/6xJT7CQtx1ciJbz4u79b/IFnfVh75H07mcMtVFNWf9wvXbF1VFH8cLVAfTq9q9+HAXnVLGxbmgzgvjpUib82nW43HVL4+tggC8focQfhlIS9S0kKvvZUh5gw47tf/Avn/rNezWU3v2s2nUXu/fdPvKbmgCpDyxckk6mTg6CpYMaGVA0n6SonMDkcc6KvNimFU4C6dc/GW+XAUwUzOBuT5/Fcudb0BKQlSHdRf0Q/t6fNmuNBiadvPJLjQ4GNj5TAi5HJRYyORtKACilMkbwXsqFFe24c7Zygo1aEcOYSIlZ/yi7aBypDEXXKULsZ1KeTA1IHsYIl69Br/d5+Wr4bx23Nx0zSwLyz79m2vwa86MDeOG43eDRVAEZZvHFeuQBcnt62iJDaPDkTam3vfjBBOg+wZxUe0hYjXT99VTPZCscREAzCNCDaHVY4yxixGgyuRzYEmYh1OSCIHvpaR2y9BjJrj409Bmb6dOcNNGWTBuEglhQ3ASlvmNDDiZyc27PusgisvO5YF7qXWdbTXv7+lwZXdfFfMk59auD7XX+YdDzMBc7jWkJYxzVp2c7sb6/GhyPOp/f1DxmO2ukL7F/NV/LEXjJ3+Wrn5OWf1MaovbjWsE8yNdBlWZ+aV2TfmiVjtXNB6/+PnGlO4RWwqZnOx3edD/xaoaE/TSuX5l+8LUZgg/Xas6bkOSKmoutDzL4jcSZLtd83InbldhUhHMn6b8tOcrOHCj7xhSWdBLbGIFycH+JysJHveIflpVOCK+KA85b0nBbjgI1tF4k5cLhGJmpXl/A=

মোহাম্মদ মোহসীন, স্টাফ রিপোর্টার ঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ও কুশংগল ইউনিয়নে ইউনিয়ন প্রকল্প প্রণয়ন বিষয়ক স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভা দুটি যথাক্রমে সিদ্ধকাঠী হাইস্কুল অডিটোরিয়াম ও কুশংগল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু (জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল), এ্যাডভোকেট মোঃ সাহাদাত হোসেন (জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব) এবং জনাব কাজী মাহমুদুল্লাহ (নির্বাহী প্রকৌশলী, ঝালকাঠি)। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক জনাব মমিন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তফা কামাল ছালু, নলছিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্নাসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এলাকার উন্নয়নের জন্য করণীয় বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত জনতার বক্তব্য শুনে এসব উন্নয়নমূলক কাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দেন।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

নলছিটিতে ইউনিয়ন প্রকল্প প্রণয়নে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

আপডেট টাইম : ০৯:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬