ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর সফর

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৮৬ পঠিত

মোহাম্মদ মোহসীন, স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠি শহরের ফকির বাড়ি রোডে অবস্থিত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়টিতে পৌঁছালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের খোঁজ নেন এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। শিক্ষার্থীদের গান ও আবৃত্তি শুনে তিনি তাদের উৎসাহ দেন।
পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পরিচর্যা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ও আরও সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেবাচিম হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা: ডা. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠির প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর সফর

আপডেট টাইম : ০৩:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬