ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৮ পঠিত

জেলা প্রতিনিধি-
ঝালকাঠি জেলা পরিষদের নবনিয়োগকৃত প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় ঝালকাঠী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করে দুই সংগঠনের প্রতিনিধিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আইনজীবী সমিতির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, ভিজিল্যান্স সদস্য এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন,
অর্থ সম্পাদক এ্যাড. মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক এ্যাড. মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, নির্বাহী সদস্য আক্কাস সিকদার, এ্যাড. মোবাশ্বের আলী ভুইয়া (বাদশা) সহ অন্যান্য সদস্যরা।
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার, জিয়াউল ইসলাম জুবায়েরসহ ইউনিটের কর্মকর্তাগণ।
এসময় যুব রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম প্রশাসকের হাতে পদাধিকার বলে রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ সংক্রান্ত চিঠি তুলে দেন।
সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মোঃ শাহাদাত হোসেন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি জেলার বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “আত্মমানবতার সেবায় যুবকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে। যেকোনো দুর্যোগে সবার আগে যুব ইউনিটের সদস্যরা উপস্থিত থাকবেন এবং সর্বোচ্চ প্রচেষ্টায় সংকট মোকাবিলা করে মানবতার কল্যাণ নিশ্চিত করবেন।”
তিনি আরও অঙ্গীকার করেন যে, রেড ক্রিসেন্টের কার্যক্রমকে গতিশীল করে ঝালকাঠি জেলা ইউনিটকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে সকলের সাথে যৌথভাবে কাজ করবেন।
এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কে স্থানীয় মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নতুন প্রশাসকের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা, বিচার ব্যবস্থা ও মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃবৃন্দ।

ট্যাগ :

অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে আইন আসছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বাড়ানোর আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচ্ছা।

আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬