ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু: দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৮১ পঠিত

নলছিটি প্রতিনিধি, প্রকাশ ২২ জানুয়ারী ২০২৬

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। প্রতীক বরাদ্দের পর আজ (আসর নামাজ বাদ) শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনী প্রচারনা শুরুর আগে ১০ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় সভায় বক্তব্য রাখেন, শেখ নেয়ামুল করিম (জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী), এডভোকেট বি এম আমিনুল ইসলাম (জেলা নায়েবে আমীর) মাইনুল ইসলাম মান্না (জেলা সভাপতি, এনসিপি), মাওলানা আব্দুল হাই (জেলা সহকারী সেক্রেটারি), মাওলানা জাকির হোসেন খান (উপজেলা আমীর)
বক্তারা দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে উদাত্ত আহ্বান জানান।
এরপর নলছিটি শহরে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল বের হয়। মিছিলে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক সাড়া ফেলে।
এই প্রচারণা ও মিছিল জামায়াতের স্থানীয় সমর্থন বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের জয়ের লক্ষ্যে দলটি আরও কর্মসূচি ঘোষণা করেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুগন্ধা নদী দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ, তৈরি হবে যাত্রী ছাউনি।

নলছিটিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু: দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল।

আপডেট টাইম : ০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬