ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধার অর্থ প্রদান উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১০:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১১৮ পঠিত

ঝালকাঠি প্রতিনিধি: সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) ও iBAS++ ব্যবস্থার মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঝালকাঠির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু সাঈদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের এ উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯টি এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ২০১টি আবেদনের বিপরীতে অর্থ পরিশোধ করা হবে। এ জন্য সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য ১ হাজার ৫৫০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৪৮৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
EFT ও iBAS++ ব্যবস্থার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র যাচাই করে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। ফলে অর্থ পরিশোধের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা দালালের সম্পৃক্ততার কোনো সুযোগ থাকবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে অবসর নেওয়া অনেক শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিনের বকেয়া পরিশোধের উদ্যোগ হিসেবে ১৫ আগস্ট দেশব্যাপী এ অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুগন্ধা নদী দখল করে নির্মিত ৪ দোকান উচ্ছেদ, তৈরি হবে যাত্রী ছাউনি।

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধার অর্থ প্রদান উদ্বোধন

আপডেট টাইম : ১০:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬