ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চির নিদ্রায় শায়িত হলেন মরহুম কাজী সোহরাব হোসেনের স্ত্রী নলছিটি

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৭:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২১ পঠিত

নলছিটি প্রতিনিধি: নলছিটি সবুজবাগ নিবাসী মরহুম কাজী সোহরাব হোসেনের স্ত্রী আজ রবিবার (১২ জুলাই) সকাল ৮টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি একাধিক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য পরীক্ষা করাতে গিয়ে তার বোনমেরু ক্যান্সার (ব্লাড ক্যান্সার) ধরা পড়ে। পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলছিল। শেষ সময়ে তিনি তার মেজো ছেলে কাজী আলমগীর হোসেনের ঢাকার বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
সকালে ঢাকায় প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে মরদেহ নলছিটিতে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বাদ আসর নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
জানাজা শেষে কাজী আলমগীর হোসেনের প্রতিষ্ঠিত এতিমখানা সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
কাজী আলমগীর হোসেন স্থানীয়ভাবে সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত। তার প্রতিষ্ঠিত এতিমখানায় এখন অনেক এতিম শিশু লালিত-পালিত হচ্ছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

চির নিদ্রায় শায়িত হলেন মরহুম কাজী সোহরাব হোসেনের স্ত্রী নলছিটি

আপডেট টাইম : ০৭:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬