ঢাকা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে আসছে ‘উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল’

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৯ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি শহরে আধুনিক ও মানসম্মত শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হতে চলেছে। ‘উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল’ নামে একটি নতুন বিদ্যালয় নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। জেলা পরিষদের বাস্তবায়নে এই বিদ্যালয়টি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থার একটি বড় সুযোগ তৈরি হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নলছিটি উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকায় বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আধুনিক সুবিধাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি চালু হলে শহর ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
স্থানীয় অভিভাবকরা জানান, বর্তমানে নলছিটির অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে আসন সংকট ও কোটার কারণে প্রতিবছর অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে অনেককে দূরের প্রতিষ্ঠানে যেতে হয় এবং তাতে চরম ভোগান্তির শিকার হন শিক্ষার্থী ও অভিভাবকরা।
নতুন এই আইডিয়াল স্কুল চালু হলে শহরের ভর্তি চাপ অনেকাংশে কমবে এবং মানসম্মত শিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন সচেতন নাগরিক ও শিক্ষাবিদরা।
স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করে শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, এই প্রতিষ্ঠান নলছিটির শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হবে।
নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বিদ্যালয়টির সার্বিক সাফল্য কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মজিবর রহমানের নির্বাচনী প্রচারণা জোরদার

নলছিটিতে আসছে ‘উপজেলা প্রশাসন আইডিয়াল স্কুল’

আপডেট টাইম : ০৩:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬