নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার নলছিটিতে আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানটি দেশব্যপী সকল জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচারের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও এতে অন্তর্ভুক্ত ছিল।
নলছিটি উপজেলার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রিজভী আহমেদ সবুজ, উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি, উপজেলা বিএনপি সভাপতি আনিচুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
নলছিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উপস্হিতিতে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠান আয়োজনে ছিলেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ ধরনের অনুষ্ঠান শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সর্বশেষ :
নলছিটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৫:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- ৪৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















