ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি: অসমাপ্ত সড়ক সংস্কারের তাগিদ

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১৪ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভায় অসম্পূর্ণ রাস্তাঘাট সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা, নতুন প্রকল্পের বরাদ্দ বাতিল না করা এবং ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের তিন দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ নাগরিকরা।
সোমবার (১৫ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত নলছিটি পৌরসভা চত্বরে প্রায় আড়াই ঘণ্টা এ কর্মসূচি চলে। সাধারণ নাগরিকদের ব্যানারে আয়োজিত এই অবস্থান কর্মসূচি শেষে পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভকারীরা জানান, ২০২০-২১ অর্থবছরে শুরু হওয়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রায় ১০টি সংস্কার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের এডিপির অধীনে উদ্বোধন করা কিছু কাজও শেষ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা দাবি করেন, অসমাপ্ত কাজগুলো অবিলম্বে সম্পন্ন করতে হবে এবং নতুন প্রকল্পের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
কর্মসূচিতে স্থানীয় সাধারণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নলছিটি পৌরসভার মেয়র প্রার্থী মোঃ মজিবর রহমানের নির্বাচনী প্রচারণা জোরদার

নলছিটিতে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি: অসমাপ্ত সড়ক সংস্কারের তাগিদ

আপডেট টাইম : ০১:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬