ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেন ড. জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৮ পঠিত

মোহাম্মদ মোহসীন, নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি জেলার উন্নয়নে বিএনপি সরকার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এতে নলছিটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি জানান, নলছিটি-ঝালকাঠির যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে বিএনপি সরকার এটি বাস্তবায়ন করবে।
ড. হায়দার আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন ও জনজীবনের মানোন্নয়নের মাধ্যমে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।
সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

নলছিটিতে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেন ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬