ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা: ইতিহাসের সাক্ষী, উন্নয়ন অন্ধকারে।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৬:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪২ পঠিত

নলছিটি প্রতিনিধিঃ
বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা নলছিটি। ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা দীর্ঘ ১৬০ বছরেরও বেশি সময় ধরে জেলার প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায় আজ রাস্তাঘাটের বেহাল দশায় পরিণত হয়েছে। আধুনিক উন্নয়নের স্পর্শ যেন এখনও এই শহরকে স্পর্শ করেনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারগুলো একের পর এক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রাজনৈতিক প্রভাব ও দায়সারা কাজের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশেষ করে গত তিন বছর ধরে পৌরসভা কার্যালয়ের সামনের প্রধান সড়কটি চরম খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে যায়, যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। ছোট-বড় যানবাহন ঝাঁকুনিতে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই পৌরসভা দেশের দ্বিতীয় পুরনো পৌরসভা, অথচ এখানকার রাস্তার অবস্থা দেখলে মনে হয় কোনো উন্নয়নই হয়নি। পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। বারবার অভিযোগ করেও কোনো সাড়া পাওয়া যায় না।”
স্থানীয়রা জানান, মাঝে মাঝে সংস্কারের নামে খোড়াখুঁড়ি করা হয় বটে, কিন্তু স্থায়ী সমাধানের কোনো লক্ষণ দেখা যায় না। ফলে জনদুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। অনেকে প্রশ্ন তুলছেন— প্রাচীন ঐতিহ্যের এই শহর কবে আধুনিকতার আলোয় উদ্ভাসিত হবে?
নলছিটি পৌরসভার এই করুণ চিত্র শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলতা ও উন্নয়ন পরিকল্পনার ঘাটতির প্রতিফলন বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উন্নয়নের এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে নলছিটিবাসীর দাবি— রাস্তাঘাটের স্থায়ী মেরামত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং স্বচ্ছ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। ইতিহাসের সাক্ষী এই পৌরসভা যেন আর অবহেলায় না থাকে।

ট্যাগ :

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

নলছিটি পৌরসভা: ইতিহাসের সাক্ষী, উন্নয়ন অন্ধকারে।

আপডেট টাইম : ০৬:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬