ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিসবনে আন্তর্জাতিক মিডওয়াইফ কংগ্রেসে বাংলাদেশের নেতৃত্বে ড. জিয়াউদ্দিন হায়দার

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০১:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৬৬ পঠিত

আন্লিতর্সজাতি ডেস্ক (পর্তুগাল), ১৪ জুন: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন) ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক মিডওয়াইফ কংগ্রেসে অংশগ্রহণ করছে।
পর্তুগালের লিসবনে চলমান ৩৪তম ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) ট্রায়েনিয়াল কংগ্রেস গতকাল ১৩ জুন থেকে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই বিশ্বের অন্যতম বৃহৎ সম্মেলনে ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, মিডওয়াইফ, উন্নয়ন সহযোগী ও পেশাজীবী সংগঠনের সদস্যরা যোগ দিয়েছেন।
সম্মেলনে বাংলাদেশ তুলে ধরছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্যখাতে রূপান্তরের সাহসী ভিশন। চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থায় উত্তরণের মাধ্যমে ‘সুস্বাস্থ্যবান বাংলাদেশ’ গড়ে তোলার অঙ্গীকার এই ভিশনের মূলে রয়েছে।
সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “মিডওয়াইফরা মা ও নবজাতকের জীবনরক্ষার প্রথম সারির যোদ্ধা। একটি সুস্বাস্থ্যবান বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার কেন্দ্রে মিডওয়াইফদের স্থান দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মা নিরাপদ গর্ভধারণ, নিরাপদ প্রসব এবং মানসম্মত পরবর্তী সেবা পাবেন।”
তিনি আরও বলেন, “আগামী কয়েক বছরে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা বাংলাদেশের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যখাতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু স্বাস্থ্যখাতে বিনিয়োগ নয়, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ।”
এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ দেশের স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন ও সংস্কারের বার্তা বিশ্বব্যাপী তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

লিসবনে আন্তর্জাতিক মিডওয়াইফ কংগ্রেসে বাংলাদেশের নেতৃত্বে ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট টাইম : ০১:৫৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬