ঝালকাঠি প্রতিনিধি: আলহামদুলিল্লাহ। জনপ্রিয়তা ও জনসেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের সংসদ সদস্যদের মধ্যে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন ঝালকাঠি-২ (নলছিটি-২) আসনের মাননীয় সংসদ সদস্য জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
একটি জরিপে তিনি দেশের সেরা ১০ জন সংসদ সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই অর্জন ঝালকাঠির মানুষের কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।
স্থানীয়রা বলেন“আমার চোখে দেখা সবচেয়ে বিনয়ী মানুষ, এই জনপদের উন্নয়নের কান্ডারী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী।”
ইলেন ভুট্টো নির্বাচনের পর থেকে নলছিটি-২ আসনের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সৎ, বিনয়ী ও জনবান্ধব নেতৃত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
এই সাফল্যে তাঁর প্রতি অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠির হাজারো মানুষ। অনেকেই বলছেন, “ইলেন ভুট্টোর মতো জনসেবকই আসলে জনপ্রতিনিধি হওয়ার যোগ্য।” তারা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর আরও সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। জনগণের সেবায় তাঁর এই যাত্রা অব্যাহত থাকবে বলে সবাই আশা করছেন।
সর্বশেষ :
বাংলাদেশে সংসদ সদস্যদের জনপ্রিয়তার তালিকায় ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সেরা দশে
-
রিপোর্টার - আপডেট টাইম : ০৮:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- ২৭ পঠিত
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
















