ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস লেনদেনের জন্য কিউআর কোডের উদ্বোধন।

  • রিপোর্টার
  • আপডেট টাইম : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৪৩ পঠিত

নলছিটি প্রতিনিধি: নলছিটি পৌর শহরে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও আধুনিক করতে কিউআর কোড সেবার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার নলছিটি পূবালী ব্যাংক পিএলসি শাখায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নলছিটি শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এনায়েত করিম মিশু এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাদাত ফকির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নলছিটি শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মাসুম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিউআর কোডের মাধ্যমে গ্রাহকরা এখন সহজেই মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্টের সুবিধা নিতে পারবেন। এতে নগদ লেনদেনের ঝামেলা কমে আসবে এবং আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও দ্রুত। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস অর্থনীতির ধারণা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কিউআর কোড সেবা চালু করে দেন এবং গ্রাহকদের এ সেবা ব্যবহারের আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে পৌরসভার সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

নলছিটিতে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস লেনদেনের জন্য কিউআর কোডের উদ্বোধন।

আপডেট টাইম : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬